রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু

প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বৃষ্টিতে জলাবদ্ধ সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন সোহাগ (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর সালাউদ্দিন মোড়ের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

জানা যায়, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে পড়েন সোহাগ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, সোহাগ চলতি বছরের মে মাসে জেলা আইনজীবী সমিতির সদস্য হয়েছেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে