সাজেকে ৩৮০ পর্যটক আটকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৩৮০ জন পর্যটক আটকা পড়েছেন। এদিকে শনিবার (০৩ আগস্ট) খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোনো পর্যটকবাহী গাড়ি যায়নি।

পাহাড়ি ঢলে মাইনি নদীতে পানি বাড়ায় সৃষ্ট পাহাড়ি ঢলের কারণে সাজেক সড়কের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী অংশ ডুবে গেছে। এতে রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, বর্তমানে সাজেকে ৩৮০ জন পর্যটক আছেন। সড়ক থেকে পানি নেমে গেলে পর্যটকরা ফিরতে পারবেন।

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানিয়েছেন, কেবল খাগড়াছড়ির কবাখালীতেই নয়; সাজেক সড়কের মাচালং ও বাঘাইহাট অংশের সড়কেও পানি উঠেছে। এ জন্য সাজেক পর্যটন কেন্দ্রে আটকা রয়েছেন ৩৮০ জন পর্যটক। ফের প্রবল বৃষ্টি না হলে বিকেলের মধ্যেই তারা ফিরতে পারবেন।

তিনি জানান, এসব পর্যটকদের বেশিরভাগই শুক্রবার (০২ আগস্ট) সাজেকে এসেছিলেন।

এছাড়া দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক নিমজ্জিত হওয়ায় রাঙামাটির লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে