কেএনএফ’র ব্যাংক ডাকাতির ঘটনার প্রতিবাদে বান্দরবানে বমদের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ব্যাংক ডাকাতি ও সরকারি অস্ত্র লুটের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বান্দরবান শহরে মানববন্ধন করেছে সাধারণ বম জনগোষ্ঠী।

রোববার (১৯ মে) বিকেল ৪টায় জেলা শহরের উজানী পাড়ার ইভানজেলিকেল খ্রীষ্টিয়ান চার্চ প্রাঙ্গনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বম সম্প্রদায়ের সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে ব্যানার ও বিভিন্ন প্ল্যার্কাড হাতে নিয়ে বম সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণির পেশার জনগণ অংশ নেন। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এ সময় শিশু ও বয়স্করা প্ল্যার্কাড হাতে নিয়ে কেএনএফ এর কর্মকাণ্ডকে ধিক্কার জানাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে কেএনএফ এর সকল সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরত আসার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সৃষ্টির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বম সম্প্রদায়। কেএনএফ পাহাড়ে লুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আর সাধারণ বম জনগণ এখন আতঙ্কে বসবাস করছে সর্বত্র।

এ সময় বক্তারা আরো বলেন, পথভ্রষ্ট ও বিপদগামী কিছু সংখ্যক কেএনএফ’র সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সকল বম জাতি দোষী হতে পারে না, যারা সন্ত্রাসী তাদের যৌথবাহিনী আটক করুক, আর যারা নিরাপরাধ তাদের মুক্তি দেয়া হোক।

এ সময় লাল অং পার বম, লাল পেক থার বম, ঙুন চুয়ান বম, তোয়ার নেম বম বক্তব্য রাখেন এবং শতাধিক বম সম্প্রদায়ের নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবান রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে