কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মুখে পড়ে নিউজিল্যান্ড থেকে আসা একটি পরিবারের চারজনকে নিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ সময় তিন কিউই পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক কিশোরের সন্ধান এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ফিশিং ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে গেছে।
এ ঘটনায় নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন— জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রাল্ফ (১৩)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ট্রলারডুবির ঘটনায় নিউজিল্যান্ড থেকে আসা একটি পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে থাকা এক কিশোর সাগরে তলিয়ে গেলে তাকে উদ্ধারে অভিযান চলছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা কয়েক দিন আগে কক্সবাজার বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে একটি ফিশিং ট্রলারে করে তারা সাগরে ঘুরতে বের হয়েছিলেন। নাজিরারটেক চ্যানেল এলাকায় উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ভেঙে গেলে চারজনই সাগরে পড়ে যান।
স্থানীয় জেলেরা দ্রুত সেখানে গিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আলবার্টকে খুঁজে পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেখানে অভিযান শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, নিখোঁজ শিশুটির সন্ধানে সাগরে অভিযান চলছে। যে তিনজনকে উদ্ধার করা গেছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে