বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেপ্তার করা পাঁচ সদস্যকে আদালতে তোলা হয়েছে।
রোববার (২৬ মে) দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যানে করে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এ সময় থানচি থানার মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
বান্দরবান কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানচি থানার মামলায় পাঁচ আসামিকে আদালাতে তোলা হলে আদালত জেমিনিও বমকে (২০) জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক আসেলন চেও বম (১৯), ভাননুন নুয়াম বম (২৩), সেবা লাল নুং বম (১৯) এবং লাল সিয়াম লম বমের (৬০) একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আবার জেলহাজতে নিয়ে যায় পুলিশ।
গত ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। চলমান এ অভিযানে এ পর্যন্ত কেএনএফের ৮৭ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে