প্রতিনিধি, চট্টগ্রাম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাসায় ঢুকে জুনেল চাকমা (৩১) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক বলে জানা গেছে। শনিবার (২৭ জুলাই) কবাখালি ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কবাখালির ৩ নম্বর ওয়ার্ডের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।
জানা যায়, জুনেল দীঘিনালার শান্তি বিকাশ কার্বারী পাড়ায় মাস্টার ললিত চাকমার বাসায় অবস্থান নিয়েছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে কয়েকজন অস্ত্রধারী ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সংস্কারপন্থি (জেএসএস সংস্কার) এবং নব্য মুখোশ বাহিনীর (ইউপিডিএফ সংস্কার) সন্ত্রাসী বর্ণ, ক্লিটন, চিক্কো ও শান্তি মিলে আমাদের সংগঠককে হত্যা করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তিনি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
১ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে