বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছে। বলে খবর পাওয়া গেছে। রোববার (১৯ মে) দুপুরে রুমা-রোয়াংছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফের গোপন আস্তানার সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দুই সদস্যের মরদেহ ও অপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনিও মারা যান। এদিকে ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, রুমা উপজেলার রোনিনপাড়ার কাছে ডেবাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযানে তিনজন নিহত হয়েছেন বলে শুনেছি। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ সেখানে গিয়েছে। দুর্গম এলাকা হওয়ার কারণে মোবাইলে সংযোগ পাচ্ছি না। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হবে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। রোয়াংছড়ি ও রুমার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। যৌথ অভিযানে রুমা সেনা জোন অংশ নিয়েছে। এ বিষয়ে যৌথ বাহিনী থেকে পরে জানানো হবে।

প্রসঙ্গত বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় গত ২ ও ৩ এপ্রিল ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত যৌথ অভিযানে আটক ৮৭ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে