স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরিদপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে জাহিদ হাসান ওরফে শাহীন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। জাহিদ হাসান বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামের মোকলেছ মোল্যার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ১০ বছর বয়সী ওই স্কুল শিক্ষার্থী নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বোয়ালমারী উপজেলার গৌরিপুর নামক এলাকায় পৌঁছালে জাহিদ হাসান দুটি মোটরসাইকেলে করে সহযোগীদের সহায়তায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা ২০১২ সালের ১ ডিসেম্বর জাহিদ হাসানসহ দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দয়ের করেন।

পরে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। পরে ২০১৩ সালের ১৮ জানুয়ারি এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপুল চন্দ্র দে জাহিদ হাসানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট স্বপন কুমার পাল বলেন, এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে সমাজে অপরাধপ্রবণতা কমে আসবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে