১০ বছর পর নিজ গ্রামে ঈদ সালাহউদ্দিন আহমেদের

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

দীর্ঘ ১০ বছর পর কক্সবাজারের পেকুয়া উপজেলার নিজ গ্রামে ঈদ উদযাপন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ সোমবার সকাল ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজ শেষে বিএনপির এ নেতা স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি স্থানীয় কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন।

এরপর সালাহউদ্দিন আহমেদ পেকুয়া সদরের নিজ বাসভবনে যান। সেখানে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু আগামী ১২ তারিখ পর্যন্ত নয়, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস।

৭ ঘণ্টা আগে

বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল, যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদের গুপ্ত পরিচয়ে চেনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।’

৮ ঘণ্টা আগে

নরসিংদীতে গোষ্ঠীগত দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নিহত মুস্তাকিম মিয়া ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) রয়েছেন। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

৯ ঘণ্টা আগে

জামায়াত ক্ষমতায় এলে দেশ সিরিয়া-লেবানন হবে: আবদুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জামায়াতে ইসলামীর সমালোচনা করে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের প্রতি আমার আকুল আবেদন, ভবিষ্যতে জামায়াতে ইসলামীর কেউ যেন কোনো মেম্বার পদেও নির্বাচিত হতে না পারে। জামায়াত জনগণের উন্নয়ন চায় না বরং তারা সবসময় সুযোগসন্ধানী ও বিভেদের রাজনীতিতে লিপ্ত।’

৯ ঘণ্টা আগে