গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার (২৪ জুন) সকালে টঙ্গী স্টেশন রোড–সংলগ্ন উড়ালসড়কে ওঠার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, টঙ্গী উড়ালসড়ক ও আশপাশের এলাকায় সম্প্রতি চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নিহত যুবক সত্যিই কোনো ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজনীতি/আরআইআর

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে