শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নড়িয়া থানা জানায়, সোমবার গভীর রাতে উপজেলার একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি প্রথমে ওই নারীর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে ফোনের মাধ্যমে তাঁর স্ত্রীকে ঘটনাস্থলে আসতে বাধ্য করা হয়।
পুলিশের ভাষ্য, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সেখানে পৌঁছানোর পর দুই ব্যক্তি ওই নারীকে জোর করে নির্জনে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ৯৯৯-এ ফোন করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ভোরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ঘটনায় জড়িত সন্দেহে রাব্বি (২৮), হজরত আলী খন্দকার (৪২) ও ইমন খন্দকার (২৬) নামে তিনজনকে আটক করা হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীর স্বামীর সঙ্গে স্থানীয় একটি পক্ষের মাদক-সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার প্রকৃত কারণ ও সব দিক তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ধর্ষণ মামলার প্রস্তুতিও চলছে।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার জানান, ভুক্তভোগী নারীর চিকিৎসা চলছে। ধর্ষণের অভিযোগের সত্যতা যাচাইয়ে তাঁর সোয়াব ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী দাবি করেন, স্বামীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখার পর তাঁকে পাশের একটি স্থানে নিয়ে মুখ চেপে দুই ব্যক্তি ধর্ষণ করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা ও প্রাণভিক্ষা চাইলেও অভিযুক্তরা তাঁর কথা শোনেনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৫ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে