ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঠাকুরবাড়ি মোড়ের কাছে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফয়জুল (৩৪) ও রুবেল (৩০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর দুজন হলেন হৃদয় (২২) ও নাবিল (২২)।

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে। পরিবারের ভাষ্য, তিনি রাখালের কাজ করতেন।

১ দিন আগে

বগুড়ায় ড্রেনে মিলল ৩৪০ রাউন্ড গুলি

বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে ওই এলাকায় প্রায় এক মাস ধরে পানি নিষ্কাশনের ড্রেন সংস্কারের কাজ চলছে। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা ড্রেনের কাদা-পানি সরিয়ে মাটি খননের সময় একসঙ্গে বেশ কিছু গুলি পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

১ দিন আগে

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ৩ বন্ধু নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক ঘাতক যানবাহন তাদের সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই এ

১ দিন আগে

পানির চাপ কমাতে ৬ ইঞ্চি করে খুলেছে কাপ্তাই বাঁধের ১৬ গেট

এর আগে শনিবার বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র জানিয়েছিল, পানি ব্যবস্থাপনা এবং উজান ও ভাটি এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টার দিকে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হতে পারে।

২ দিন আগে
Advertisement