শ্রীনগরে কন্দাল ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়ায় এ কর্মসূচির আয়োজ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ।

শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার এবিএম ওয়াহিদুর রহমান।

এ সময় বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার ও স্থানীয় কৃষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবসে বারি-১৯ জাতের মিষ্টি আলুসহ অন্যন্য ফসলের চাষে আলোচনা করা হয়। কন্দাল ফসল চাষে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধকরণে সার্বিক পরামর্শ দেওয়া হয়।

এ দিন আনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান পুনস্থাপনের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২২৫টি প্রদর্শনীর জন্য কৃষি উপকরণ বিতরণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে

মেহেরপুরের তিন স্থানে ঝুলছিল বোমাসদৃশ বস্তু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

১ দিন আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

২ দিন আগে