নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওকিল উদ্দিন ভূঁইয়ার ওপর যুবদল কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এতে জড়িত স্থানীয় যুবদলের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণে এ হামলার সময় বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়াকে মারধর করা হয় এবং তার পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় যুবদলের বহিষ্কৃতরা চার নেতা হলেন— সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মামুন, কাউসার, শ্রী নিতাই ও দেলোয়ার হোসেন।

হামলার সময় সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং বিএনপি নেতা ওকিল উদ্দিন ভূঁইয়ার মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জেরে জেলা পরিষদের গেটের সামনে ওকিল উদ্দিন ভূঁইয়াকে মারধর করা হয়।
ভুক্তভোগী ওকিল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘অনুষ্ঠানের শুরুতে মশিউর রহমান রনির সাথে আমার তর্ক বিতর্ক হয়। পরে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ অন্যান্য নেতারা একত্রে বসে আমাদের মিলিয়ে দেন। এরপর আমি জেলা পরিষদের কার্যালয় থেকে বের হবার সময় গেটের সামনে আমার উপর অতর্কিত হামলা চালায় রনির কর্মীরা। আমি এই ঘটনায় আইনের আশ্রয় নেব।’
জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, ‘প্রথমে আমাদের দুজনের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে আমরা এ বিষয়ে উভয় পক্ষ মিলে সমাধান করি। কিন্তু অতি উৎসাহী কিছু কর্মী কার্যালয় প্রাঙ্গণে গিয়ে এই ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর
১ দিন আগে
ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের
১ দিন আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরের একাধিক এলাকায় পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
২ দিন আগে
টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২ দিন আগে