খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে অভিযুক্ত সায়মনকে গ্রেপ্তার করা হয়। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও এলাকার স্থানীয় এ আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

২০১৫ সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে এ হামলার ঘটনা ঘটে। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচার চলছিল। বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।

এ সময় তার গাড়িবহরে হামলা করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন। এ ঘটনার ১০ বছর পর ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, নিহত ৭

এক নারী নিহত হয়েছেন বিস্ফোরণে উড়ে যাওয়া একটি সিলিন্ডারের আঘাতে। সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ। আর দগ্ধ ও আহত একজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

১ দিন আগে

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, নাশকতার সন্দেহ

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা একে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছি। কোচের ভেতরে খুব দ্রুত আগুন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে।

১ দিন আগে

ন্যাম ভবনের ফ্ল্যাটে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করার পর থানা পুলিশ ওই কক্ষে প্রবেশ করবে।

২ দিন আগে

অপ্রতিমকে ঘিরে স্বপ্ন এখন কেবল স্মৃতি

দরজার বাইরে ঝোলানো কাঠের নামফলকটি এখনো আগের মতোই আছে। মা-বাবার সঙ্গে হাস্যোজ্জ্বল এক বালকের ছবি, পাশে লেখা— ‘অপ্রতিমদের বাসা। প্রযত্নে- নাহিদ ও শাহরিয়ার।’ বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এই বাসার ভেতর এখন কতটা শোক জমে আছে।

২ দিন আগে
Advertisement