ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ মাদরাসা ছাত্রীর ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মহিলা মাদরাসা ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে আরও এক কিশোরী। এছাড়া তুলনামূলক কম দগ্ধ অপর দুই শিক্ষার্থীকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ফতুল্লার ওই দুর্ঘটনায় দগ্ধ মোট পাঁচজনকে তাদের ইনস্টিটিউটে আনা হয়েছিল।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ১১ বছর বয়সী আতিয়া ৪৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যায়। অন্যদিকে ৮২ শতাংশ দগ্ধ ১৪ বছর বয়সী জিদনিকে আইসিইউতে রাখা হয়েছিল; আজ বুধবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
বর্তমানে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে ১৩ বছর বয়সী লামিয়া আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তবে দগ্ধ অপর দুই শিক্ষার্থী আছিয়া ও সুমাইয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকায় তাদের ওয়ার্ডে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে এই দুর্ঘটনা ঘটে। ওই দিন বিকেলে আবাসিক শিক্ষার্থীরা ছাদে খেলাধুলা করার সময় তাদের সঙ্গে পাতাযুক্ত আখ ছিল।
খেলার ছলে আখের পাতা বা কান্ড ছাদের পাশ দিয়ে যাওয়া হাই-ভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিকট শব্দে স্পার্ক হয়ে আগুন ধরে যায় এবং ছাত্রীরা দগ্ধ হয়।












-543ba0-256x144.webp)


-ce5724-256x144.webp)
