গাজীপুরের ১০ হাজার এনআইডি ও কর্মকর্তাদের সিল ফতুল্লায় উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকার প্রায় ১০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নির্বাচনী কর্মকর্তাদের সিলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এসব সামগ্রী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান।

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বাবু বলেন, স্টেডিয়াম এলাকায় আমার মালিকানাধীন একটি স-মিলের কাজ চলছে। সেখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছি আমি। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিছু লোক একটি সাদা মাইক্রোবাসে এসে ওই স্থানে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় তারা ময়লা ফেললেও পরিষ্কার বস্তা দেখে সন্দেহ হলে আমরা কয়েকজন সেখানে গিয়ে বস্তা খুলে জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) দেখতে পাই। পরে আমরা পুলিশে খবর দেই।

নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া জাতীয় পরিচয় পত্রগুলো (এনআইডি কার্ড) গাজীপুর সদর এলাকার। এগুলো আমাদের এখানের নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাতীয় পরিচয় পত্রগুলো (এনআইডি কার্ড) পুরোনো এবং পরিত্যক্ত এবং এগুলো স্মার্টকার্ড নয়। তবে এগুলো ময়লা আবর্জনা স্তুপে থাকার কথা নয়। গাজীপুর থেকে কীভাবে নারায়ণগঞ্জে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে উদ্ধার হওয়া সব জাতীয় পরিচয় পত্রগুলো (এনআইডি কার্ড) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিসে রাখা হয়েছে।

তিনি আরো জানান, কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ঠিকাদারের মাধ্যমে এসব জাতীয় পরিচয় পত্রগুলো (এনআইডি কার্ড) এক স্থান থেকে আরেক স্থানে সরানোর কাজ করে। তবে এগুলো কিভাবে ময়লা স্তুপে পড়েছিল সেটা খতিয়ে দেখার বিষয় রয়েছে।

নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা নির্বাচন অফিসারকে বিষয়টি জানাই। এরপর নির্বাচন অফিসের কর্মকর্তারা এসে গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দাদের প্রায় ১০ হাজার জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) ও নির্বাচনী কর্মকর্তাদের সিলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী শনাক্ত করেন। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে নির্বাচন অফিসের কর্মকর্তাদের কাছে উদ্ধারকৃত জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) রাখা হয়েছে। কে বা কারা এসব ফেলে গেছেন তা শনাক্তের চেষ্টা চলছে।

গাজীপুরের জাতীয় পরিচয় পত্র (এনআইডি কার্ড) নারায়ণগঞ্জে পাওয়া যাওয়ার বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, আমি এখন একটি জরুরি মিটিংয়ে আছি। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত পরে জানাবেন বলে জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৭ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৮ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement