পর্যায়ক্রমে সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা: রেল প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৬: ৫১
নেত্রকোনা রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: সংগৃহীত

দেশের সব জেলাকে পর্যায়ক্রমে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, বর্তমানে দেশের ৪৯টি জেলায় রেল সংযোগ রয়েছে।

শুক্রবার (০৪ জুলাই) রাতে নেত্রকোনা রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে মোহনগঞ্জ ও বারহাট্টা রেলস্টেশনও ঘুরে দেখেন তিনি।

সরকারি সফরের অংশ হিসেবে দিনভর নেত্রকোনার বিভিন্ন এলাকায় কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাট, খালিয়াজুড়ির রোয়াইল-নাওটানা সংযোগস্থল, বাজোয়াইল কীর্তনখোলা ফিশারি এবং মোহনগঞ্জ উপজেলার বরান্তর চিরাডুবি হাওরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি।

সফরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও ছিলেন।

রেলপথ উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, ক্ষমতায় আসার পর থেকেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। যানজট কমাতে বিভিন্ন স্থানে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, ট্রেনে ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ এবং ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইনের মাধ্যমে যাত্রাপথ সংক্ষিপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, অতীতে রেললাইন নির্মাণ হলেও সেই অনুপাতে লোকোমোটিভ ও কোচ সংগ্রহ করা হয়নি। ফলে বিশেষ করে মিটারগেজ রুটে ইঞ্জিন ও বগির সংকট রয়েছে। এ সমস্যা কাটাতে নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের পাশাপাশি অকেজো ইঞ্জিন মেরামতের কাজও চলছে। তবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব সংগ্রহে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে।

নেত্রকোনা রেলস্টেশনের উন্নয়ন পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্টেশনের ওয়েটিং রুম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। টয়লেট নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে। আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

রেল নেটওয়ার্ক সম্প্রসারণ প্রসঙ্গে হাবিবুর রশিদ বলেন, “বর্তমানে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৯টিতে রেল সংযোগ রয়েছে। আমরা পর্যায়ক্রমে ৬৪টি জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনতে চাই। তবে অগ্রাধিকারভিত্তিতে কাজ করতে হচ্ছে। সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে রেলের সেবা আরও সম্প্রসারণ করা হবে।”

নেত্রকোনায় সম্ভাব্য নতুন রেললাইন নির্মাণের বিষয়ে তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে এবং প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। জনস্বার্থ ও যাত্রীসেবার দিক থেকে কার্যকর প্রমাণিত হলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা এমন কোনো প্রকল্প হাতে নিতে চাই না, যাতে জনগণের অর্থ অপচয় হয়। যেকোনো দাবি বাস্তবায়নের আগে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই ও সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।”

তিনি জানান, সারা দেশে রেলসেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও মানসম্মত করে তোলাই সরকারের লক্ষ্য।

রাজনীতি/আরআইআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল পিকআপ, প্রাণ হারালেন ৪ জন

নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়।

৯ ঘণ্টা আগে

খুলনায় সড়ক দুর্ঘটনা: নিভে গেল ২২ মাসের শিশুর প্রাণসহ ৩ জীবন

খুলনা থেকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুকন্যার মৃত্যু হয়।

১১ ঘণ্টা আগে

ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি রোহিঙ্গাদের

এ সময় মার্কিন প্রতিনিধিদলের কাছে রোহিঙ্গারা দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন।

১ দিন আগে

নান্দাইলে নির্ধারিত সময়ে শেষ হয়নি নির্মাণকাজ, পিইডিপির ৫ কোটি টাকা ফেরত

পিইডিপি-৪ প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণ এবং বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করা হচ্ছে। বরাদ্দের অর্থ ফেরত চলে যাওয়ায় এসব নির্মাণকাজ নিয়ে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলো।

১ দিন আগে