গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী থেকে পেট্রল বোমাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন ফেনী জেলার পশুরাম উপজেলার মৃত আবুল খায়েরের ছেলে আবদুর রহিম (২৫) এবং রাজধানীর তুরাগ থানার হরিরামপুর (ভাটুলিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন) এলাকার সুমন মিয়ার ছেলে মবিন (২৩)।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এমটি মটরস অ্যান্ড টায়ার সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আটকদের তল্লাশি করে একজনের কাছ থেকে ১টি পেট্রল বোমা এবং অপরজনের কাছ থেকে ১টি ৩৩০ এমএল মাম পানির বোতল ভর্তি পেট্রল পাওয়া যায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে পেট্রল ও পেট্রল বোমা দিয়ে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার জন্য ওই এলাকায় অবস্থান করতেছিল। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন সংবলিত বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ দিন আগে
৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ আহমদ। এলাকায় এই নামেই তিনি পরিচিত। তবে প্রবাসে তার নাম আহমদ আলী। গত বছর শেষবার দেশে এসেছিলেন। চার মাস আগে আবার দুবাইয়ে ফিরে যান। তার আর কখনোই দেশে ফেরা হবে না।
২ দিন আগে
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফাইয়ার সার্ভিসের ৩টি ইউনিট।
২ দিন আগে
নির্ধারিত সময়ে ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে বাকি কাজ শেষ করতে আরও ১৫ দিন সময় বাড়ানো হলেও মাঠপর্যায়ে কাজের ধীরগতিতে অনিশ্চয়তা কাটছে না। ফলে ফসলহানির আশঙ্কায় বোরো ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।
৩ দিন আগে