‘লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলম প্রার্থী হতে পারেন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২০: ৫৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম প্রার্থী হতে পারেন। তার ভাই মাহবুব আলম এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এনসিপি আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব আলম বলেন, ‘আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এই আসনের প্রার্থী হতে পারেন।’

তিনি বলেন, ‘রামগঞ্জ তথা ইছাপুর ইউনিয়নের গর্ব যে, এই মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি; যার মাধ্যমে আমরা রামগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি।

এসময় তিনি- দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর এ দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচিত হয়েছে। প্রতিহিংসার এমন রাজনীতি এ দেশে আর চলতে দেওয়া হবে না, যেখানে ক্ষমতাসীনরা বিরোধীদের ওপর নির্যাতন চালাবে।’

এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটুর সঞ্চালনায় বক্তব্য দেন- এনসিপির সদস্য আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি ও নাইম সালেহীন প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে