বাউফলে মনোনয়নবঞ্চিত নেতাদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান বিএনপি প্রার্থীর

ডেস্ক, রাজনীতি ডটকম
পটুয়াখালী–২ (বাউফল) আসনের বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর স্থানীয় সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা পাবলিক মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এর আগে সকালে ঢাকা থেকে একটি দ্বিতল লঞ্চে করে নুরাইপুর ঘাটে পৌঁছান শহিদুল আলম। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর জনসমাগম নিয়ে তিনি পাবলিক মাঠে যান। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

দুপুর সোয়া ১টার দিকে শুরু হয় দোয়া অনুষ্ঠান। দোয়া পরিচালনা করেন ওলামা দল বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম বলেন, ‘মনোনয়ন প্রতিযোগিতায় কয়েকজন ছিলাম। দল আমাকে যোগ্য মনে করেই মনোনয়ন দিয়েছে। এখন ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়তে হবে।’

এ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে গত কয়েকদিন ধরেই দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। নেতাকর্মীদের একাংশ প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

এর মধ্যে সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে দোয়া অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় হাছন দালাল মার্কেটে উপজেলা বিএনপি কার্যালয়ে আহ্বায়ক আবদুল জব্বার মৃধার সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান অন্য পক্ষের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে পটুয়াখালী–২ আসনে শহিদুল আলম তালুকদারের নামও ছিল।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ব্যবধানে পরাজিত হন শহিদুল। ২০০১ সালে একই আসনে জয়ী হন। এরপর ২০০৮ সালে মনোনয়ন পেলেও মামলা জটিলতায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

২ দিন আগে