জুলাই হত্যা মামলায় বাণিজ্য: পটুয়াখালীর ২ বিএনপি নেতাকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি

জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ এবং সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনজীবী মশিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে জেলা বিএনপি। তাদের নোটিশের জবাব দিতে সময় দেওয়া হয়েছে দুই দিন। তারা দুজন সম্পর্কে বাবা-ছেলে।

রোববার (২১ সেপ্টেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী মজিবুর রহমান টোটনের সেই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই নেতাকে কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, আপনাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কাজ সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থি। এ প্রেক্ষাপটে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জবাব দিতে হবে।

শোকজ নোটিশের বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান বলেন, তিনি ও তার বাবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নোটিশের জবাব দেবেন। সেখানেই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনেরর দিন ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামের আবু রায়হান। ৬ আগস্ট নিজ বাড়িতে তার দাফন হয়। এর আট মাস পর আবু রায়হানের বাবা কালাম হোসেন মামলা করেন।

ওই মামলায় নাম উল্লেখ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শেখ সেলিম ও মোহাম্মদ ওয়াকিল উদ্দিনসহ ২২৪ জনকে আসামি করা হয়।

পরে মামলার বাদী কামাল হোসেনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি বলেন, পটুয়াখালী সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান তাকে (মামলার বাদীকে) রায়হানের মৃত্যু সনদ নিতে জন্য ঢাকায় যেতে বলেন। কামাল হোসেন ঢাকায় গেলে মশিউর সাদা কাগজে তার অনেকগুলো সেই নেন। কয়েকদিন পর কামাল জানতে পারেন, তার ছেলের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তবে মামলায় কাকে কাকে বা কতজনকে আসামি করা হয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

কামাল হোসেনের অভিযোগ, সাদা কাগজে তার নেওয়া সই ব্যবহার করে মশিউর মামলা করে থাকতে পারেন। এখন নিজেদের স্বার্থ ও উদ্দেশ্য পূরণে মশিউর ওই মামলায় স্থানীয়দের আসামি করেন এবং মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্যও বাণিজ্য করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

১১ ঘণ্টা আগে

কক্সবাজার আদালতে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়।

১২ ঘণ্টা আগে

ফেনীতে জুলাই শহিদ কাউসারের কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

তবে অভিযুক্ত ওলামা দল নেতা ইব্রাহিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে, সেই জায়গাটি আমাদের। আমি শুধু ঠিকাদারকে আমাদের জায়গা ছেড়ে কাজ করতে বলেছিলাম। বাউন্ডারি ওয়ালটি কে বা কারা ভেঙেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’

১ দিন আগে

সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে উত্তেজনা, শান্তিপূর্ণ সমাধানের দাবি

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানসহ বহু ত্যাগ ও ইতিহাসের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সেই ঐতিহাসিক সম্পর্ককে অটুট রাখতে সীমান্ত সমস্যার সমাধানও হতে হবে আন্তর্জাতিক আইন এবং বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার ভিত্তিতে— এমনটাই প্রত্যাশা সীমান্তবাসীসহ দেশের সচেতন মহলের।

১ দিন আগে