ধর্ষণ মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৪: ৪৪
চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক কলেজছাত্রীর করা ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

বুধবার (২২ জুলাই) রাতে হালিশহর এলাকা থেকে তাকে আটক করে পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন জানান, গত ১৯ জুলাই এক কলেজছাত্রী জয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে জয়ের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে বলা হয়েছে।

তরুণীর দাবি, ১৪ জুলাই বিয়ের কথা বলে জয় তাকে বাসা থেকে বের করে বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং সেখানে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের বিষয়ে যোগাযোগ করলে জয় সাড়া দেওয়া বন্ধ করে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, দল বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার ভাষায়, ঘটনার সময় ও মামলা দায়েরের ব্যবধানসহ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, সেগুলো যাচাই করা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গাছ হেলে পড়ায় ঝুঁকিতে বিদ্যালয় ভবন, মেঝেতে বসিয়ে চলছে পাঠদান

সোমবার (২১ জুলাই) ১৬১ নম্বর রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাছটি একতলা পুরোনো ভবনের ছাদের ওপর ঝুঁকে আছে। দুর্ঘটনার আশঙ্কায় ভবনের শ্রেণিকক্ষগুলো প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রাখা হয়েছে।

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একই পরিবারের ৩ নারীর

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।

২ দিন আগে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ সমালোচনার মুখে স্থগিত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ আলোচনা-সমালোচনার মুখে স্থগিত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সুবিধাজনক স্থানে নতুন করে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

৩ দিন আগে

ঢল-বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, খোলা হয়েছে ব্যারেজের ৪৪ জলকপাট

ভারতীয় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ফের তিস্তা নদীতে পানি বেড়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

৩ দিন আগে