শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম সোমেল। শনিবার (১৭ জানুয়ারি) বিকালে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।
সোমেল সখিপুর থানা ছাত্রলীগ শাখার সভাপতি। তিনি সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা মৃত মজিবুর সরদারের ছেলে।
ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, বাজারে খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করার অভিযানে ছিলাম। পরে ছাত্রলীগের সভাপতিকে বাজারের একটি দোকানে দেখলাম। আমাদের দেখে পালানোর চেষ্টা করেন তিনি। পরে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ায় উত্তর না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। কিন্তু আমি ধরার চেষ্টা করতে গিয়ে আমার হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখ অর্ধেক উঠে যায়। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আসছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় যান আব্দুল জব্বার। এ সময় হঠাৎ মায়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মাইনের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানী
১ দিন আগে
এর মধ্যে কেসমত আলী শেখ পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামের শুকুর আলী শেখের ছেলে। তাকে পাংশা থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
১ দিন আগে
বোর্ড নির্ধারিত ফি দুই হাজার ৪৩৫ টাকা এবং বকেয়া বেতন পরিশোধ করে ফরম পূরণ করতে চাইলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের কাছে কলেজ উন্নয়ন ফি ও বিবিধ ফির নামে অতিরিক্ত এক হাজার ৮৫০ টাকা দাবি করে।
১ দিন আগে
নেত্রকোনা জেলা শহরের ছোট বাজার এলাকায় শহীদ তিতাস সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টাঙানো হয়েছে। তবে এটি টাঙানোর সঙ্গে সংশ্লিষ্টদের নাম-পরিচয় জানা যায়নি।
১ দিন আগে