গণতন্ত্র ফিরেছে, একে রক্ষা করাই সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৩
মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: পিআইডি

গণতন্ত্রকে রক্ষা করাকেই সবচেয়ে বড় দায়িত্ব অভিহিত করে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা। দ্বিমত থাকতে পারে, সেগুলোও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। একদিনের এই সফরে সিলেট পৌঁছেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সহধর্মিণী রাহাত আরা বেগম এ সফরে তার সঙ্গে আছেন।

পরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, আমরা বারবার হোঁচট খেয়েছি। এ দেশের মানুষ বারবার রক্ত দিয়ে গণতন্ত্র অর্জন করেছে, বারবার বাধা এসেছে। আজ সেই সুযোগটি এসেছে আর তা যেন অবহেলায় না হারাই, এ কথা সবসময় মনে রাখতে হবে।

সিলেটে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সিলেট নিজেই অত্যন্ত গর্বিত একটি জায়গা। এখানে যাদের জন্ম হয়েছে, তারা বিভিন্ন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছেন, জাতির নেতৃত্ব দিয়েছেন, তারা অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন। সিলেটের নিজস্ব সংস্কৃতি আছে যেটি সম্পূর্ণ আলাদা।

সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্পসহ অন্যান্য খাতে স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীদের আরও বেশি বেশি বিনিয়োগের আহবান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্পখাতে বিপুল সম্ভাবনা রয়েছে। পাহাড়, নদী, ঝরনা, চা বাগান, বন, হাওর সব মিলিয়ে সিলেট বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন অঞ্চল। আমি বিশ্বাস করি, এসব খাত আরও উন্নত করার সুযোগ রয়েছে।

প্রবাসী বিনিয়োগ, জ্বালানি, কৃষি, শিল্প, চা শিল্প, পর্যটন, গ্যাস— এসব সম্ভাবনা কাজে লাগাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতি আহবান জানান মির্জা ফখরুল। বলেন, আজ যারা প্রবাসে আছেন এবং যাদের যথেষ্ট যোগ্যতা আছে, তারা যদি এসব খাতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন তাহলে এখানে আমাদের পর্যটন শিল্পে অনেক বেশি উন্নত হবে বলে আমি বিশ্বাস করি।

সিলেটের প্রবাসী সমাজের অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সিলেটের প্রবাসী সমাজ শুধু সিলেটের অর্থনীতি নয়, বাংলাদেশের অর্থনীতিতেই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সাবেক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

১৩ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

১৪ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

১৪ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement