ডাকসু নির্বাচন কমিশন ২ জুনের মধ্যে গঠনে ভিসির আশ্বাসে অনশন প্রত্যাহার

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৫, ১৫: ৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন আগামী ২ জুনের মধ্যে গঠনের আশ্বাসে দীর্ঘ ৮১ ঘণ্টা পর অনশন ভেঙেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ তিন শিক্ষার্থী। এদিকে ডাকসুর জন্য অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান।

এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘উপাচার্য, উপ-উপাচার্য এবং সহকারী প্রক্টর স্যার এসেছিলেন। তারা আগামী ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠনসহ অন্যান্য বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেবেন বলে আমাদের জানিয়েছেন। এ আশ্বাসের প্রেক্ষিতে আমরা অনশন ভেঙেছি।’

গত ২১ মে সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনে বসেন বিন ইয়ামিন মোল্লা। পরে তার দাবির সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম। পরে যোগ দেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালিদসহ কয়েকজন শিক্ষার্থী।

এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের তাদের কর্মসূচি প্রত্যাহার সম্পর্কে বলেন,আজকের অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন- মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য( শিক্ষা), কোষাধ্যক্ষ, প্রক্টর স্যারের সাথে আমাদের প্রতিনিধি দলের ৩ দফা দাবী নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দাবীর প্রেক্ষিতে তাঁদের অবস্থান হচ্ছে-

১) সাম্য হত্যার বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিনিয়ত পুলিশ প্রশাসন ও ডিবি'র সাথে যোগাযোগ করে যাচ্ছে। তদন্ত কাজের অগ্রগতি হয়েছে, তবে সার্বিক বিবেচনায় তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব না। ডিবি আরো ৩ দিন রিমান্ড বাড়িয়েছে। শীঘ্রই ডিবি থেকে একটা আপডেট জানানো হবে এবং বিশ্ববিদ্যালয় প্রসাশন তাদের অবস্থান পরিষ্কার করবে৷

২) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। ক্যাম্পাসে যে যানজট সৃষ্টি হচ্ছে সেটা চলমান সংস্কার কাজের জন্যই হচ্ছে। ওয়াসার কাজের জন্য রাস্তা খোড়াখুড়ির কাজ চলছে, সেইজন্য রাস্তা সংকীর্ণ হয়ে আছে। আজকের মধ্যেই সংস্কার কাজ শেষ হবে। রাস্তা সচল হবে। আর প্রতিনিয়ত শাহবাগ অবরোধের কারণে ক্যাম্পাসের মধ্য দিয়ে যানবাহনের প্রেশার বাড়ছে। প্রশাসন সেটা কন্ট্রোলের জন্যও কাজ করে যাচ্ছে। তিন নেতার মাজারের কাছে যে নতুন করে ভবঘুরেদের আখড়া তৈরি হইছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রক্টরিয়াল টিম কাজ করছে। আগামীকাল ডিএমপি'র প্রতিনিধি দল এবং ম্যাজিস্ট্রেট এসে উচ্ছেদ অভিযান চালাবেন। একইসাথে মেয়েদের দূরবর্তী হলগুলোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য মোবাইল টিম মোতায়েন করা হয়েছে।

৩) ডাকসু নির্বাচনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন গঠনের কাজ প্রক্রিয়াধীন। ঈদুল আজহার ছুটির আগে নির্বাচন কমিশন গঠন এবং সার্বিক অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লিয়ার বিবৃতি দিবেন। বন্ধের আগেই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শেষ করার আশ্বাস দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৬ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৯ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২০ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে