সিরাজগঞ্জে জাপা প্রার্থীর গণভোটে ‘না’ ভোটের আহ্বান ঘিরে হট্টগোল

রাজশাহী ব্যুরো
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাপা প্রার্থী হিলটন প্রামাণিক বক্তব্য দেওয়ার সময় উপস্থিত কয়েকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিলটন প্রামাণিকের গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। একই মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে তার এমন মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিলটন প্রামাণিক বক্তব্য দেওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমি হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে পুলিশ ও অন্যান্য প্রার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে হিলটন প্রামাণিক বলেন, ‘প্রশাসন ও প্রার্থীদের উপস্থিতিতে আমার বক্তব্য দেওয়ার সময় মঞ্চের একপাশে বসে থাকা কিছু লোকজন উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতি চলতে থাকলে দেশে কোনো ভোট হবে না।’

এ ছাড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারম্যান ‘না’ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেখানে আমি তো অন্য কিছু বলতে পারি না। এছাড়া একজন নাগরিক হিসেবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দুইটি বিষয়েই ভোট চাইতে পারি, এতে অসুবিধা কীসের আমি বুঝতে পারছি না।”

এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম আরিফের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সুমির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

২১ ঘণ্টা আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২ দিন আগে

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ, ২০ মাস পর লাশ তুলে ময়নাতদন্ত

ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।

২ দিন আগে

বৈসাবি উৎসবে মেতেছে খাগড়াছড়ি, ত্রিপুরাদের গড়িয়া নৃত্যে বর্ণাঢ্য সূচনা

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।

২ দিন আগে