মৌলভীবাজারে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ডাকাত দলের নিহত সদস্যের মরদেহ উদ্ধার করে। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের ছোড়া গুলিতে তাদেরই এক সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসের বাজার এলাকার লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করে আসছিলেন। গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এ সময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সবাই ঘুম থেকে জেগে ওঠেন। গিয়াস উদ্দিন গ্রিল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যরা চি‌ৎকার শুরু করেন।

একপর্যায়ে ডাকাত দলের একজন সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা অপর এক ডাকাত সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলিবিদ্ধ ডাকাত দলের ওই সদস্যকে ঘটনাস্থলে রেখেই অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে আজ সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ধানখেতে মিলল মরদেহ

মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

৫ ঘণ্টা আগে

রিলিফের সরকারি চাল গুদামে, ব্যবসায়ী বললেন ‘লোভে পড়ে করেছি’

স্থানীয়দের দাবি, শুধু বিপ্লব কুমারের গুদাম নয়, নিয়মিত অভিযান চালানো হলে আরও কিছু ব্যবসায়ীর গুদামেও সরকারি চাল পাওয়া যেতে পারে। তাদের অভিযোগ, একটি চক্র সরকারি চাল অবৈধভাবে আত্মসাৎ করে সিংড়ার বেশ কিছু ব্যবসায়ীর কাছে তুলনামূলক কম দামে বিক্রি করে।

১৮ ঘণ্টা আগে

গাজীপুরে ব্যবসায়ী হত্যার জেরে সড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমানকে পিটিয়ে হত্যার মামলার প্রায় এক মাস পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

১ দিন আগে

ফেনীতে কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগতির বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

১ দিন আগে
Advertisement