বিএনপি নেতার জনসংযোগে গুলিবিদ্ধ কর্মী সরওয়ার মারা গেছেন

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২৩: ১৪

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে সরওয়ার হোসেন বাবলা (৪৩) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে সরোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সরোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশালে বিএনপির চেয়েরপারসনের কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।

চট্টগ্রাম মহনগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার খবর পেয়েছি।

এদিকে বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ

মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে যুগ্মসচিব মাহবুবা আইরিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান এই সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

১২ ঘণ্টা আগে

শেষ মুহূর্তেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত: মিলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তেও বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

১২ ঘণ্টা আগে

বসতবাড়িতে আগুন, প্রাণ গেল মা-মেয়ের

১৫ ঘণ্টা আগে

ঈশ্বরগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি হবে না: লুৎফুল্লাহেল মাজেদ বাবু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে‎ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ঈশ্বরগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। এ উপজেলার চাকরিপ্রত্যাশী তরুণদের চাকরির জন্য ঘুস দিতে হবে না। শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো হবে।

১৬ ঘণ্টা আগে