৩ দল পালটে বিএনপিতে ক্ষমতার স্বাদ রেজা কিবরিয়ার

হবিগঞ্জ প্রতিনিধি
রেজা কিবরিয়া। ছবি: রেজা কিবরিয়ার ফেসবুক থেকে

গণফোরাম, গণঅধিকার পরিষদ ও আমজনতার দল— চার চারটি রাজনৈতিক দল পালটে শেষ পর্যন্ত বিএনপিতে যোগ দিয়ে জাতীয় সংসদে প্রবেশের সুযোগ পেলেন সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ-১ আসনের ১৭৮টি কেন্দ্রের সবগুলোর ফল পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে রেজা কিবরিয়া পেয়েছেন এক লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট। এ আসনে স্বতন্ত্র ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট।

ফলাফলের হিসাব বলছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৫৫ হাজার ৮৬৭ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেছেন রেজা কিবরিয়া।

বাবা দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত থাকলেও রেজা কিবরিয়া একাডেমিক হিসেবেই নিজেকে গড়ে তুলেছিলেন। বাবা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হলেও দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি তিনি।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হলে ওই সময় গণফোরামে যোগ দেওয়ার মাধ্যমে রেজা কিবরিয়ার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়।

সেবার ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন রেজা কিবরিয়া। ওই সময় গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

পরে নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দেন তিনি। ওই দলে আহ্বায়কও ছিলেন। নেতৃত্বের সংকটে দলটি বিভক্ত হয়ে পড়লে আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন। একপর্যায়ে রাজনীতি থেকেই সরে দাঁড়ান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১ ডিসেম্বর বিএনপিতে যোগ দেন রেজা কিবরিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি। পরে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপি তাকে মনোনয়ন দেয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

১ দিন আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২ দিন আগে

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ, ২০ মাস পর লাশ তুলে ময়নাতদন্ত

ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।

২ দিন আগে