কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক হিন্দু নারী মামলা করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মামলায় আসামি করা হয়েছে স্থানীয় ফজর আলীকে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার (২৮ জুন) ভিডিওটি ছড়িয়ে পড়ে অনলাইনে।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারী বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে ওই নারীর মা-বাবা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারী চিৎকার করলে স্থানীয়রা গিয়ে ফজর আলীকে মারধর করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে মামলা হয়েছে। বাদীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি জাহিদুর রহমান।

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী আলহাজ্ব নাসির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভবনের সংকটে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। সাম্প্রতিক ঝড়ে বিদ্যালয়ের আধাপাকা ভবনের টিনের চালা উড়ে যাওয়ায় শিক্ষার্থীরা এখন গাছতলায়, কখনও রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।
৭ ঘণ্টা আগে
মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার বলেন, ‘সুনামগঞ্জের ১২ জন নিহতের ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগে দুইটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, আমরা তাদের কয়েকজনের নাম পেয়েছি।’
১ দিন আগে
রাজশাহীতে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি দেশে হামের প্রা
১ দিন আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড নিতে এসে বখতিয়ার (৫৫) নামের এক কীটনাশক ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা মাঠে এ ঘটনা ঘটে।
১ দিন আগে