বেনাপোল (যশোর) প্রতিনিধি

চিকিৎসার জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আটক শেখ রেজাউল কবির বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নম্বর গাওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার নামে মোল্লারহাট থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় রেজাউলকে আটক করা হয়। তিনি মোল্লারহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে।
পুলিশ জানায়, চিকিৎসা নিতে ভারত যাওয়ার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন শেখ রেজাউল কবির। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার নামে মোল্লারহাট থানায় একাধিক মামলার তথ্য থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক দেখিয়ে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, গত বছরের সেপ্টেম্বরে মোল্লারহাট থানায় শেখ রেজাউল কবিরের নামে মামলা হয়েছে। এ কারণে তাকে মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে