বেনাপোল পৌরসভার ১৬৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বুধবার বেনাপোল পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসান ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। ছবি: রাজনীতি ডটকম

যশোরের বেনাপোল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসান। এতে রাজস্ব আয় ধরা হয়েছে আট কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৯৬৩ টাকা, রাজস্ব ব্যয় দেখানো হয়েছে আট কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা।

বুধবার (৪ জুন) বিকেলে বেনাপোল পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন তিনি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের ৪ আগস্ট বেনাপোলের পৌর মেয়র নাসির উদ্দীন ১৪০ কোটি ১ লাখ ৭৮ হাজার ১১১ টাকার বাজেট ঘোষণা করেছিলেন। গত অর্থবছরের তুলনায় এ বাজেটের আকার ২৭ কোটি ৫২ লাখ টাকা বেশি।

ঘোষিত মূল বাজেট ধরা হয়েছে ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকা। এর মধ্যে মোট বাজেট ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৯০৩ টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ১০ কোটি টাকা।

নান্দনিক ও স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাত, পৌর মার্কেট নির্মাণ, ড্রেন, বৈদ্যুতিক বাতি, ময়লা-আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, মশা নিধন, শিক্ষা, স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং বেনাপোলবাসির দীর্ঘ দিনের চাওয়া ৫০ শতক জমির ওপর বেনাপোল পৌর হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক কাজী নাজিব হাসান বলেন, বেনাপোলবাসীর দীর্ঘ দিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। খুব দ্রুত বেনাপোলে একটি আধুনিক হাসপাতালের কাজে হাত দেওয়া হবে, যেখানে দ্রুত চিকিৎসা দেওয়া যাবে এবং এই অঞ্চলের মানুষের অর্থও কম খরচ হবে। এই বাজেটে যতটা সম্ভব পৌরসভার আরও আধুনিকায়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা শওকত মেহেদী সেতু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহান-ই গুলশানসহ অন্য কর্মকর্তারা।

এ ছাড়া জুলাই আন্দোলনে শহিদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার, সাবেক শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংবাদিক বকুল মাহবুবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে