রাজশাহী ব্যুরো

বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সামাজিক সংকট হলো শিক্ষিত বেকারত্ব। লেখাপড়া শেষ করেও অসংখ্য তরুণ কাজ না পাওয়ায় হতাশায় ভুগছে, যার ফলে সামাজিক অবক্ষয় বাড়ছে। জনপ্রতিনিধি হলে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিনু বলেন, স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং যুব উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
২৫ নম্বর ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এই ওয়ার্ড দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাটের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট ও পরিচ্ছন্নতার সমস্যা এখনো প্রকট। এসব সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া জরুরি। ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার আদায়ের রাজনীতিই আমার লক্ষ্য। জনপ্রতিনিধি হলে দলমত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব।
গণসংযোগকালে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করেন এবং বিএনপির রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
স্থানীয় শিক্ষিত তরুণরা জানান, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাবে তারা হতাশ। তাদের অভিযোগ, নির্বাচনের পর জনপ্রতিনিধিরা সাধারণত এসব সমস্যার দিকে আর নজর দেন না। তবে মিনুর বক্তব্যে তারা আশাবাদী হয়েছেন বলে জানান।
গণসংযোগ শেষে মিজানুর রহমান মিনু বলেন, “তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাদের কর্মসংস্থান নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও উন্নত রাজশাহী গড়ে তুলব।” এ সময় তিনি ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল আলম নিপু, সাবেক কাউন্সিলর কামরুন নাহার, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম আলী, সাধারণ সম্পাদক মো. আফরোজ, সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনিসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
২ দিন আগে
রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
২ দিন আগে
এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।
২ দিন আগে