প্রতিবেদক, রাজনীতি ডটকম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন কুয়েট আইটি গেট এলাকায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইমদাদুল ইসলাম (৪০)। তিনি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বলে জানা গেছে।
রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান (৩৮)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে অফিসে বৈঠক করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে এবং চার রাউন্ড গুলি ছোড়ে। এতে অফিসের ভেতরে থাকা ইমদাদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে খান জাহান আলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
খান জাহান আলী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় কুয়েট রোড ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে