লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেপ্তারের পর ধারালো দা দিয়ে কুপিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আহত করে পালিয়ে গেছেন এক ওয়ারেন্টভুক্ত আসামি। আহত দুই পুলিশ কর্মকর্তা বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।
শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ জানায়, এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ তাকে আটক করার পর রাশেদের পরনে লুঙ্গি থাকায় তিনি প্যান্ট পরার অনুমতি চান। অনুমতি পেয়ে পাশের ঘরে গিয়ে একটি ধারালো দা নিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তার ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে এসআই রুহুল আমিনের হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত হন এএসআই আব্দুল লতিফও। হামলার পরই পালিয়ে যান রাশেদ।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকালে এসআই রুহুল আমিনকে অস্ত্রোপচারের জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস ক্লিনিক)-এ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসা চলছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
এদিকে স্থানীয় সূত্র জানায়, ভারত সীমান্তসংলগ্ন গেন্দুকুড়ি গ্রাম দিয়ে চোরাকারবারিদের সহায়তায় পলাতক রাশেদুল ইসলাম ভারতে পালিয়ে যেতে পারেন বরল ধারণা করা হচ্ছে।
রাজনীতি/আরআইআর

বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
১ দিন আগে
পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একটি বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি দায়ের করেন।
১ দিন আগে
নিহত মঞ্জু শেখ সদর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা।
১ দিন আগে