মুরাদনগরে এবার মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩: ২৭

এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র অবস্থার ভিডিওধারণের ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে এবার এক মা ও তার দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাদের পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন।

বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কড়ইবাড়ী গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫) এবং তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

ওসি মাহফুজুর রহমান আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানিয়েছে, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গত বৃহস্পতিবার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিবস্ত্র অবস্থায় ওই নারীর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরে আহত হওয়ায় তাকে হাসপাতালে জেল পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ায় নেতাকর্মীদের নিয়ে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াত নেতা আটক

বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

১০ ঘণ্টা আগে

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের ৩ নেতাকর্মী আটক

আটকরা হলেন- বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মুকুল সরকার, একই এলাকার মৃত লালু ব্যাপারীর ছেলে শামসুল হক, গড়েরপার শিমুলতলী গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে আব্দুল জলিল। তারা সবাই জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

১৩ ঘণ্টা আগে

জামায়াত কর্মীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, মুচলেকায় ছাড়ল পুলিশ

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন। তবে পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।

১৫ ঘণ্টা আগে

কুমিল্লায় জামায়াত নেতার মাছের খামার থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়।

১৫ ঘণ্টা আগে