মুরাদনগরে এবার মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩: ২৭

এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র অবস্থার ভিডিওধারণের ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে এবার এক মা ও তার দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাদের পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন।

বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কড়ইবাড়ী গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫) এবং তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

ওসি মাহফুজুর রহমান আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানিয়েছে, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গত বৃহস্পতিবার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিবস্ত্র অবস্থায় ওই নারীর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরে আহত হওয়ায় তাকে হাসপাতালে জেল পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার, সবচেয়ে বেশি মিরপুরে

অভিযান চালিয়ে বিদেশি দুটি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

১ দিন আগে

জঙ্গলে তরুণের কঙ্কাল, পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেন বাবা

নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।

১ দিন আগে

সার সংকটে উত্তাল উত্তরাঞ্চল, ভাঙচুর ও সড়ক অবরোধ

সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।

২ দিন আগে

সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।

২ দিন আগে
Advertisement