পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর সদর উপজেলায় দুটি বেওয়ারিশ কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী সদর আদালতে মামলাটি করেন।
মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক আবু বকর সিদ্দিক দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. আল ইমরান হোসেন।
মামলার আসামিরা হলেন— সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা বাসস্ট্যান্ড এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে মঞ্জু হাওলাদার (৫০) এবং নুর ইসলাম হাওলাদারের ছেলে জহির হাওলাদার (৪৫)।
মামলায় ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীর প্যাদার দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দুটি বেওয়ারিশ কুকুরকে দড়ি দিয়ে বেঁধে ব্যাপক মারধর করা হয়। পরে মোটা কাঠের লাঠি দিয়ে তাদের মাথা ও মেরুদণ্ডে আঘাত করে হত্যা করা হয়।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে এলে তিনি ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেন এবং মামলা দায়ের করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কুকুর দুটি দীর্ঘ সময় ছটফট করতে থাকে। একপর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে।
মামলার বাদী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, “ভিডিও দেখে ঘটনাস্থল পরিদর্শন করি। তারপর বিষয়টি যাচাই-বাছাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঘটনাস্থলের দোকানি জাহাঙ্গীর প্যাদা জানান, কুকুর দুটি বেওয়ারিশ হলেও প্রায় চার বছর ধরে তিনি তাদের দেখাশোনা ও খাবার দিয়ে আসছেন। নিয়মিত তাদের ভ্যাকসিনও দেওয়া হয়েছে।
তিনি বলেন, “মঞ্জু হাওলাদার বলেছেন, কুকুর দুটি তার হাঁসকে কামড়েছে। কিন্তু যেদিনের ঘটনার কথা বলছেন, সেদিন কুকুর দুটি আমার বাড়িতেই ছিল। সেটি মঞ্জু হাওলাদারকে আমি বলেছিও। কিন্তু তিনি তা শোনেননি।”
বাদীপক্ষের আইনজীবী মো. আল ইমরান হোসেন বলেন, “প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী, এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

হরতালের কারণে ফেনী-খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজী দিঘী-হেয়াঁকো সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
১০ ঘণ্টা আগে
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গুলশান লেকসংলগ্ন গুলশান, নিকেতন, বারিধারা ও বনানী এলাকার ভবনগুলোর সেপটিক ট্যাংক ও সোকওয়েল নির্ধারিত সময় পরপর পরিষ্কার করতে হবে। পরিষ্কারের চালান, রসিদ কিংবা সংশ্লিষ্ট নথি ভবন পরিদর্শনের সময় রাজউকের কর্ম
১১ ঘণ্টা আগে
এ হামলার ঘটনায় ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হোসাইন সোহাগের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন আনোয়ারুল কবির। তবে অভিযোগ অস্বীকার করে তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সোহাগ।
১ দিন আগে
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, স্থানীয় লোকজন পরিত্যক্ত ভবনের ভেতরে এক তরুণকে নাইলনের দড়ি দিয়ে কাঠের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
১ দিন আগে