ময়মনসিংহ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় ময়মনসিংহ জেলায় বিএনপি ও যুবদলের ১০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোতাহার হোসেন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- উত্তর জেলা বিএনপির সদস্য মফিদুল ইসলাম ফকির, মোজাম্মেল হক মানিক তালুকদার, ফুলপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ভুলু, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম শহীদ মাস্টার, হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সদস্য নাদিম আহম্মেদ, ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা এনায়েতুর রহমান বেগ এবং গৌরীপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ।
এ ছাড়া কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়েছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফকির এবং উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েলকে।
দলীয় সূত্র জানায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-২ (ফুলপুর ও তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থিতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ওই বহিষ্কৃত নেতার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপি ও যুবদলের ৭ নেতা এবং গৌরীপুর ও হালুয়াঘাট উপজেলার আরও ৩ নেতা নির্বাচনের প্রচার ও প্রচারণায় অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে