নেত্রকোনা সীমান্তে ২১ জনকে ‘পুশ ইন’

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুরে বিজিবি ক্যাম্প। রাজনীতি ডটকম ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে ‘পুশ ইন’ করেছে, তথা বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ১৯ জনই তৃতীয় লিঙ্গের, বাকি দুজন পুরুষ।

নেত্রকোনা ৩১ ব্যাটালিয়ন বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়।

বিজিবি সূত্র জানায়, নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে আড়াপাড়া এলাকায় পুশ ইন করা হলে তাদের আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশ ইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা দিল্লিতে কাজের জন্য গিয়েছিলেন।

বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম বলেন, দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল (বুধবার) ২১ জনকে দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে নেওয়া হয়। পরে তাদের আজ (বৃহস্পতিবার) ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে ঠেলে দেয় বাংলাদেশে। তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে