পানিতে ভাসতে থাকা ড্রামে মিলল মরদেহ, মেলেনি পরিচয়

ময়মনসিংহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি সুইজগেইট এলাকায় পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি পুরুষ। তার বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘হত্যার পর মরদেহ ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement