প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বিজয়ের পথে এগোচ্ছেন ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু। ১২৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন টিটু। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি কোনো প্রার্থী।
ফলাফলে ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ৩২ হাজার ৮০৮ ভোট। এছাড়া হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৮ হাজার ৭৯২ ও ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন পেয়েছেন ২ হাজার ৭৪৬ ভোট।
এদিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল নিয়ে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল নিয়ে বের হচ্ছেন মেয়র হতে যাওয়া ইকরামুল ইক টিটুর কর্মী ও সমর্থকরা।
দেলোয়ার হোসেন নামে এক কর্মী বলেন, বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন ইকরামুল হক টিটু। কোনো প্রার্থীই তার ভোটের ধারের কাছেও নেই। মেয়র পদে টিটুর জনপ্রিয়তার আবারও প্রমাণ দিয়েছেন ভোটাররা।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে