বিএনপি এত খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন: তারেক রহমান

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৯: ০৭
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যদি এতটাই খারাপ ও দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে থাকা একটি রাজনৈতিক দলের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি— এই প্রশ্নের জবাব জাতির কাছে দিতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করছে, বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। অথচ সেই সময় তাদের দলের দুইজন মন্ত্রী বিএনপি সরকারের অংশ ছিলেন। বিএনপি যদি সত্যিই এত খারাপ হতো, তবে তারা কেন তখন পদত্যাগ করে বেরিয়ে আসেননি?

তিনি আরও বলেন, তারা পদত্যাগ করেননি কারণ তারা জানতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আন্তর্জাতিক পরিসংখ্যানেও প্রমাণ রয়েছে— স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল, আর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সেই অবস্থা থেকে দেশ বেরিয়ে আসতে শুরু করে।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়াবেন। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, ভোটের ফলাফল নিশ্চিত করতে হবে, যাতে কেউ ভোট লুট করতে না পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের পর আবার দেখা হবে খাল খনন কর্মসূচিতে। সবাই কোদাল নিয়ে আসবেন, সেদিন আমিও থাকব।

সমাবেশে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং দলীয় ঐক্যের আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীরা ‘আগামী দিনের প্রধানমন্ত্রী, তারেক রহমান’ স্লোগানে মাঠ প্রকম্পিত করে তোলেন পুরো সার্কিট হাউজ মাঠ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

৯ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে