প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাকেলের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করেন। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে হালুয়াঘাট সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় যেতেই বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুর রহমান। পরে স্থানীয়রা সোনিয়া আক্তারকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে