তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলার নান্দাইল চৌরাস্তা বাণিজ্যিক এলাকা, মুশুলিসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটির নেতৃবৃন্দ।

শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী।

নান্দাইল চৌরাস্তার বিক্ষোভ মিছিলটি নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় থেকে শুরু করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেশকিছু অংশ প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির কাছে এসে শেষ হয়। অন্যদিকে মুশুলি ইউনিয়নের বিক্ষোভ মিছিলটি একই মহাসড়কের মুশুলি বাজার হয়ে তারেরঘাট বাজারে শেষ হয়। উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখী বাজারেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ভূঁইয়া, রেজাউল করিম ভূঁইয়া বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, গাংগাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক রোকন উদ্দিন, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা এ সময় তারেক রহমানকে ভবিষ্যতের রাষ্ট্রনায়ক উল্লেখ করে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তরা বলেন, এটি বিএনপির বিরুদ্ধে সুদুরপ্রসারী একটি চক্রান্তের অংশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে