নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদ করায় চাঁদাবাজ আখ্যা!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে একটি স্কুল ভবনের ছাদ ঢালাইয়ের কাজে অনিয়মের প্রতিবাদ করায় প্রতিবাদকারীকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার ও এলজিইডির উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। প্রতিবাদকারী ব্যক্তি এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে দিলে তোলপাড় দেখা দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ শনিবার সকালে ওই বিদ্যালয়ের নবনির্মিত একটি একতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

প্রতিবাদকারীর নাম মো. শান্ত সরকার। তিনি নান্দাইল উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা। মোবাইল ফোনে তিনি এ প্রতিবেদককে জানান, স্কুলটি যে গ্রামে অবস্থিত, সেই ধীতপুর গ্রামের বাসিন্দা তিনি। তাদের পৈত্রিক জমিতে স্কুলটি অবস্থিত।

শান্ত আরও বলেন, আজ শনিবার সকাল থেকে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কিন্তু ঢালাইয়ের কাজে উপকরণ মিশ্রণের অনুপাত মানা হচ্ছিল না। এক বস্তা সিমেন্ট অনুপাতে যে পরিমাণ বালু ও পাথরের খোয়া মেশানোর কথা তার চাইতে বেশি করে মেশানো হচ্ছিল। এতে ভবিষ্যতে ভবনের ছাদ দুর্বল হতে পারে ভেবে তিনি এর প্রতিবাদ করেন।

এ সময় নির্মাণকাজের ঠিকাদার মো. আমরু মিয়া তার (শান্ত সরকার) দিকে তেড়ে গিয়ে তাকে চাঁদাবাজ বলে আখ্যা দেন।

শান্ত সরকারের অভিযোগ ওই সময় ঢালাইয়ের কাজ তদারকি করছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম। তিনি ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো আমার দিকে তেড়ে এসে তিনিও আমাকে চাঁদাবাজ বলতে থাকেন। যা একজন সরকারি কর্মকর্তা করতে পারেন না। এ সময় তিনি তাঁর কথোপকথনসহ পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেন।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সরকারের যে লোক (উপসহকারী প্রকৌশলী) স্কুল ভবনের ঢালাইয়ের কাজ তদারকি করতে এসেছিলেন তিনি পুরোটা সময় ঝিমিয়ে কাটিয়েছেন। তাকে বিদ্যালয়ের পুরাতন ভবনের বারান্দায় একটি চেয়ার ফেলে ঝিমুচ্ছিলেন। ওই কর্মকর্তা প্রথম থেকে তৎপর থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন জাহান বলেন, ঢালাই কাজ চলার সময় কিছু একটা মিসটেক হয়েছিল। তাই বাদ-প্রতিবাদের মতো ঘটনা ঘটেছে। পরে সব ঠিক হয়ে যায়। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা তাঁর চোখে পড়েনি।

এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, ঢালাই কাজে অনিয়ম করার সুযোগ নেই। কাজ শুরুর প্রাক্কালে শ্রমিকদের কোন উপকরণ কী পরিমাপে দিতে হবে তা বুঝিয়ে দেওয়া হয়। তবে একাধিকবার ফোন করা হলেও ঠিকাদার আমরু মিয়ার সাড়া পাওয়া যায়নি।

নান্দাইল উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল মালেক বিশ্বাস বলেন, নির্মাণ কাজের বিশেষজ্ঞ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও এলাকার লোকজনের চোখের সামনে ঢালাইয়ের কাজ করা হয়। তাই অনিয়ম হওয়ার সম্ভবনা নেই বললেই চলে। তবে প্রতিবাদকারীকে চাঁদাবাজ বলা ঠিক হয়নি। তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে