রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার ঘটনায় মামলা

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই মো. বেহেস্তী বাদী হয়ে মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানায় মামলাটি করেন। মামলার এজাহারে ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আজ বুধবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাবির মেডিকেল সেন্টারের স্টোর কিপার পদে কর্মরত ছিলেন। গত ২০২২ সালের ডিসেম্বরে যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী অফিসার্স কোয়াটার্স-এ সপরিবারে বসবাস করে আসছিলেন তিনি। গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেই কোয়াটার্স থেকে নিজের ব্যবহৃত স্কুটি (মোটরসাইকেল) নিয়ে নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রী'র ওষুধ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ফার্মেসিতে গেলে অজ্ঞাতনামা কে বা কারা তাকে পূর্বপরিকল্পনা অনুযায়ী অনুসরণ করে। অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগণ মাসুদকে মতিহার থানাধীন অজ্ঞাতস্থানে উপর্যুপরি মারধর করে মুমুর্ষ অবস্থায় প্রথমে মহিতার থানায় পরে বোয়ারিয়া থানায় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য নিয়ে যায়। চিকিৎসার সুযোগ না দিয়ে আব্দুল্লাহ আল মাসুদকে হত্যা মামলার আসামি হিসেবে বোয়ালিয়া মডেল থানায় গ্রেপ্তার দেখানোর জন্য উত্তেজিত ছাত্র-জনতা থানা ঘেরাও করে এবং ওসির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায়। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহয়তায় ওইদিন (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত এক্সরে করে এবং ৩১ নং ওয়ার্ডে ভর্তি করে।

এজাহারে আরো বলা হয় রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্স মাসুদকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। তবে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, নিহত আব্দুল্লাহ আল মাসুদের ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি রেকর্ড করে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এক দশক আগে দুর্বৃত্তের হামলায় পা হারানো রাবি ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে শনিবার রাতে পিটিয়ে হত্যা করা হয়। রবিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। বর্তমানে তিনি রাবির মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়, বাবার নাম রফিকুল ইসলাম। গত ৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের বাবা হন মাসুদ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কবরস্থানের উন্নয়নকাজকে নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া-বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

১ দিন আগে

নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

১ দিন আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২ দিন আগে