বিএনপি বিরোধী দলকে সহ্য করতে পারে না : ফয়জুল করীম

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেনি। করেছে লুটপাট আর দুর্নীতি। এর মধ্যে বিএনপি ক্ষমতা থাকাকালীন বাংলাদেশ তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখার আয়োজনে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তাদের নেতাকর্মীরা যা শুরু করে দিয়েছে, ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ তা হারে হারে বুঝতে পারবে।

তিনি আরো বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত পক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না। দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা শাখার সভাপতি সোলায়মান ভূইয়া ও সাধারণ সম্পাদক ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement