গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্বশুর-জামাই নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহাসড়ক অংশের বকচর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর পুত্র জাহিদুল ইসলাম (৪০) এবং তার জামাই কোমরপুর গ্রামের শামীম মণ্ডল (২৫) নিহত হয়।
স্থানীয় জানান, নিহত ব্যক্তিরা রাতে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তন করার সময় রোড ডিভাইডারের জন্য ফাঁকা রাখা স্থানে স্লিপ করে মোটরসাইকেলসহ দুজনেই ছিটকে পড়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবহিত করলে তাদের একটি টিম আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করে।
নিহতদের নাম পরিচয় নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৭ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৯ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
২০ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২১ ঘণ্টা আগে